সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

উন্নতির পথে সুমনের শারীরিক অবস্থা

অনলাইন ডেস্ক :

শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি আছেন খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন। গত সোমবার রাতে চিকিসৎসাধীন সুমন রাতের খাবারে স্যান্ডউইচ খেয়েছেন। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পঁচাত্তর বছর বয়সি এই শিল্পীর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি। সুমনের ফুসফুসে সমস্যা রয়েছে। হৃদ্যন্ত্রেও একাধিক সমস্যা রয়েছে। তার রক্তে শর্করার পরিমাণও অনিয়ন্ত্রিত বলে জানা গেছে। উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে তার। এসময় সুমন চিকেন স্যান্ডউইচ ছাড়া অন্য কিছু খেতে না চাওয়ায় চিকিৎসকদের সম্মতিতে তাকে রাতের খাবারে স্যান্ডউইচ খাওয়ানো হয়েছে। এখনও সুমনকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

তার চিকিৎসায় হৃদ্রোগ বিশেষজ্ঞ, ফুসফুস রোগ বিশেষজ্ঞ এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান সংগীতশিল্পী কবীর সুমন। গত সোমবার বিকেলে নিজেই নিজের শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন সুমন। সেখানে তিনি লেখেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি।’ একই সঙ্গে অনুরাগী এবং হিতাকাক্সক্ষীদের আশ্বস্ত করে তিনি লেখেন, ‘শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।’