সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাংলাদেশে গ্রেপ্তারদের বিষয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

গ্রেপ্তার ব্যক্তিদের জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ সময় বিরোধী দলের সদস্য, গণমাধ্যম পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক জীবনে অর্থবহ অংশগ্রহণের সুযোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘সেই দৃষ্টিকোণকে এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব।’

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বললেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, জাতীয় নির্বাচন যে ‘অবাধ ও সুষ্ঠু’ হয়েছে এমনটা তারা পাননি।

নির্বাচনটিকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক সদস্যদের গ্রেপ্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

মিলার বলেন, গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে, যা সকল বাংলাদেশির জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবিকাঠি।

—-ইউএনবি