সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ-জমা শুরু মঙ্গলবার

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন পেতে চান তাদের ৬ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে।

রবিবার(৪ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

এতে আরও বলা হয়, প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

সব বিভাগের ফরম অফিসের নিচতলায় জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

মনোনয়ন প্রত্যাশীদের নিজে বা তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে এবং অতিরিক্ত লোকসমাগম না করার নির্দেশও দেওয়া হয়েছে।

—-ইউএনবি