সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

চট্টগ্রামে নিজ মাঠে খেলতে ঢাকা থেকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস। এতে বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ওই সময় বাসটিতে দলের কোনো খেলোয়াড়-কর্মকর্তা ছিলেন না বলে জানান পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছোট কুমিরা এলাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্টিকার লাগানো একটি বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে কোনো খেলোয়াড় বা কোনো কর্মকর্তা ছিলেন না। শুধু খেলোয়াড়দের সরঞ্জাম ছিল।

—-ইউএনবি