সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মাদকের সঙ্গে জড়িত থাকলে চাকরি হারাবেন পুলিশ কর্মকর্তারা: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদক বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে পুলিশ সদস্যদের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো পুলিশ কর্মকর্তার মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শাস্তি হবে সাধারণ মানুষের চেয়ে কঠোর। তাদেরকে শুধুমাত্র আইনের আওতায় আনা হবে না, তাদেরকে চাকরিও হারাতে হবে।

আইজিপি আজ পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি’স ব্যাজ) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি সতর্ক করেন, ‘জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, নিয়োগের সময় প্রত্যেক সদস্যকে ডোপ টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয়। মাদকাসক্ত হলে কেউ চাকরি পাবে না।

আইজিপি বলেন, ‘পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।’

—-ইউএনবি