সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নিপুনের প্রতিদ্বন্দ্বী এবার ডিপজল

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত দুটি প্যানেল প্রতিদ্বনদ্বিতা করার খবর শোনা যাচ্ছে। ২১ সদস্যের পদের নির্বাচনে কেউ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও মিশা সওদাগর ও ডিপজল মিলে একটি প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। সেখানে সভাপতি মিশা সওদাগর, সম্পাদক ডিপজল। এদিকে সভাপতি পদে আগামী নির্বাচন করছেন না বলে জানিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। এরপর থেকেই শোনা যাচ্ছিল, আগামী নির্বাচনে নিপুণ ও মামুনুন ইমন একটি প্যানেল দেবেন। সভাপতি নিপুণ আর সাধারণ সম্পাদক ইমন।

তবে সভাপতি পদে তার নির্বাচনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন নিপুণ। সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, আমিও শুনেছি, আমি নাকি সভাপতি পদে নির্বাচন করছি। এটি গুজব। সাধারণ সম্পাদকের পদেই লড়ব আমি। নির্বাচনে তাদের প্যানেল থেকে সভাপতি পদে কে দাঁড়াচ্ছেন, জানতে চাইলে এই নায়িকা বলেন, এখনও বলার সময় আসেনি। আমাদের বেশ কয়েকজন সিনিয়র শিল্পী তা সিদ্ধান্ত নেবেন। তারাই বিষয়টি দেখছেন। নিপুণ জানান, তারা এখনও পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ভাবেননি। আগামী ২ মার্চ আমাদের সমিতির পিকনিক। পিকনিক শেষ হলে নির্বাচনের প্যানেলের দিকে মনোযোগ দেবেন বলে জানান তিনি।