সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নতুন দায়িত্ব পেলেন নান্নু

অনলাইন ডেস্ক :

খাতা-কলমে এখনো জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। তবে আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে সেই দায়িত্ব। নতুন দায়িত্বও পেয়ে গেছেন তিনি। ১ মার্চ থেকে বিসিবিতে চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রামের পদে বসবেন। গত মঙ্গলবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নান্নু। তিনি কাজ করবেন অস্ট্রেলিয়ান ডেভিড মুরের সঙ্গে। মুর বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে কাজ করছেন। এই বিভাগের কাজ মূলত বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট ও সারবিক উন্নতি নিয়ে। এর আগে নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল হাবিবুল বাশার সুমনকে। নান্নু-সুমন দুজনেই নির্বাচক কমিটিতে ছিলেন।

নবম বোর্ড সভায় তাদের পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকারকে নেওয়া হয়। এর মধ্যে লিপুকে করা হয়েছে প্রধান নির্বাচক। লিপু-হান্নানরাও দায়িত্ব বুঝে নেবেন ১ মার্চ থেকে। বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন নান্নু-সুমনকে নিয়ে বলেছিলেন,আমরা সবাই একবাক্যে স্বীকার করেছি, তাদের কাজে আমরা খুবই খুশি। আমরা তাদের হারাতেও চাই না। সেজন্য বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তাদের অন্য পদ দিয়ে আমাদের সাথে রাখার।’ পাপনের সেই কথারই বাস্তবায়ন এবার দেখা গেল। এ দিকে পূরবের নির্বাচক কমিটির আরেক সদস্য আব্দুর রাজ্জাক নতুন কমিটিতে লিপু-হান্নানদের সঙ্গে কাজ করবেন।