সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : বাইডেনকে সরিয়ে ডেমোক্রযাট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা!

অনলাইন ডেস্ক :

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কে হবেন, এ নিয়ে জল্পনার মাঝেই উঠে এল সাবেক ফার্সট লেডি মিশেল ওবামার নাম। প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তাকেই প্রার্থী হিসেবে চাইছেন দলের সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রযাট ভোটারদের একটি সমীক্ষায় দেখা গেছে তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে চান না। তাদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাবেক ফার্সট লেডি মিশেল ওবামা।

আগামী নভেম্বর মাসে আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের পরিবর্তে কে ডেমোক্রযাটিক দলের প্রার্থী হবেন- এ নিয়ে একটি সমীক্ষা করা হয়। এতে ৪৮ শতাংশ ডেমোক্রযাটস বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ। গত সোমবার এ সমীক্ষার ফল প্রকাশ হয়। এতে ২০ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।

মিশেলের পর কামালা হ্যারিসকে চান ভোটাররা, তারপর তাদের তৃতীয় পছন্দ হিলারি ক্লিনটন। তারা যথাক্রমে ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন। তবে মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্তবেও ভোটে লড়তে রাজি বাইডেন। অন্যদিকে, বিতর্ক সত্তবেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে।