সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডেঙ্গুতে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হকের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফজলুল হক আসপিয়া দীর্ঘ এক মাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চবিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসন থেকে ১৯৯৬, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য।