সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

উপ-সচিবের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের মামলা

অনলাইন ডেস্ক :

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে ওই তরুণী বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। জানা যায়, ২০১৮ সালের দিকে উপ-সচিব সঞ্জয়ের সঙ্গে ফেসবুকে ওই তরুণীর পরিচয় হয়। এর সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে তাকে ধর্ষণ করা হয়। থানায় মামলা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হন ওই তরুণী।