সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নতুন চিত্রকর্ম নিয়ে প্যারিসে ফের খুলছে পিকাসো জাদুঘর

অনলাইন ডেস্ক :

প্যারিসে আবারও খুলছে পিকাসো জাদুঘর। বিখ্যাত স্প্যানিশ শিল্পী পিকাসোর চিত্রের বৃহত্তম সংগ্রহশালা এই জাদুঘর আগামী মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে। আর প্রথমবারের মতো পিকাসোর সাবেক সঙ্গী ফ্রাঙ্কোয়েস গিলটের প্রতিও জানানো হচ্ছে শ্রদ্ধা। জাদুঘরের ২২টি রুমে নতুন নির্বাচিত ৪০০টি চিত্র প্রদর্শিত হচ্ছে। আর্কাইভে সংরক্ষিত প্রায় দুই লাখ চিত্র থেকে এগুলো নেওয়া হয়েছে, যার মধ্যে তাঁর সারা জীবন ধরে আঁকা দুই হাজার চিত্র ও ১১ হাজারেরও বেশি ড্রইং রয়েছে। এসব চিত্রকর্ম ব্লু, পিংক, কিউবিস্ট থেকে শুরু করে সুররিয়্যালিস্টসহ সব সময়েরই প্রতিনিধিত্ব করছে।

শুরু থেকে ১৯৭৩ সালে মৃত্যু পর্যন্ত পিকাসোর ক্রমবিকাশের গল্পটি জাদুঘরে তাঁর কর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এদিকে প্রথমবারের মতো চিত্রশিল্পী গিলটের প্রতি সম্মান প্রদর্শন করে জাদুঘরের একটি পুরো রুম তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে। গিলট ১০১ বছর বয়সে ২০২৩ সালের জুন মাসে মারা যান। গিলট ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় এক দশক পিকাসোর সঙ্গে ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে।

নিউ ইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরেও গিলটের চিত্রকর্ম রয়েছে। গিলট ১৯৬৫ সালে ‘লিভিং উইথ পিকাসো’ নামে একটি বইয়ে পিকাসোর জীবনের নানা দিক প্রকাশ্যে আনেন। পিকাসো জাদুঘরের কাছেই একটি গবেষণাকেন্দ্রও চালু হবে বলে জানিয়েছেন জাদুঘরের পরিচালক সিসিলি ডেব্রে। সূত্র : বাসস