সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পাকিস্তানে বোমা বিস্ফোরণ, হতাহত ৩

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের পেশোয়ারের বোর্ড বাজার সড়কে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। রোববার (১০ মার্চ) সকালে পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও টিভি। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কাশিফ আফতাব আব্বাসি বলেছেন, রোববার (১০ মার্চ) সকালে নাসির বাগ এলাকায় একটি মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বিডিইউ) জানিয়েছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। বিস্ফোরক স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে।

তিনজন ব্যক্তি বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের মধ্যে দুজন বিস্ফোরণে নিহত হন এবং একজন আহত হন। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বিডিইউ) জানিয়েছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। বিস্ফোরক স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে। তিনজন ব্যক্তি বিস্ফোরক পরিবহন করছিলেন। তাদের মধ্যে দুজন বিস্ফোরণে নিহত হন এবং একজন আহত হন। মুখপাত্র সাজ্জাদ খান জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক।

তাকে খাইবার টিচিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোও হাসপাতালে পাঠানো হয়েছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) কর্মকর্তা ও উদ্ধারকারী দলও আলামত সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনার তদন্ত চলছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। বোর্ড বাজার পেশোয়ারের অন্যতম ব্যস্ত রাস্তা, যেখানে সাধারণত ভারী যানবাহন চলাচল করে। তবে সৌভাগ্যক্রমে বিস্ফোরণের সময় যান চলাচল কম ছিল।