সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ঈদে ফিরতি যাত্রায় দূরপাল্লার বাস চালুর দাবি

ফাইল ছবি

ষ্টাফ রির্পোটার :

ঈদে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ক্ষতি পোষাতে এই খাতের জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন তারা।

শুক্রবার মহাখালী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি জানান পরিবহন মালিক-শ্রমিকেরা।
কর্মসূচিতে পরিবহন খাত নিয়ে ভাবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

পরিবহন মালিক-শ্রমিক নেতারা বলেন, তারা লকডাউনের বিরোধিতা করছেন না তবে, শ্রমিকেরা কীভাবে চলবেন, কী ধরনের সহায়তা পাবেন, এ ব্যাপারে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা চান। পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেয়ারও দাবি জানান তারা।