সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ায় বিশ্বাসী নই : ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক :

প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ায় বিশ্বাসী নন ঐশ্বরিয়া রায় বচ্চন। নামের সঙ্গে ‘বচ্চন’ পদবি জুড়ে যাওয়ার আগেও প্রেম এসেছিল ঐশ্বরিয়া রাইয়ের জীবনে। কখনও সালমান খান, আবার কখনও বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেমকাহিনী উঠে এসেছে শিরোনামে। কিন্তু প্রেম-ভালবাসা-সম্পর্ক নিয়ে কী ভাবেন তিনি? সেই প্রশ্নের উত্তরই পাওয়া গেল ঐশ্বরিয়ার পুরনো এক সাক্ষাৎকারে।

সাবেক এ বিশ্বসুন্দরী বলেছিলেন, “সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে কিছুটা ভাল ভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না।”
অভিষেকের সঙ্গেও প্রথমে কাজ করতে করতে সখ্য গড়ে ওঠে তার। এর পরেই পর্দার প্রেমের জল গড়ায় বাস্তবে।

ঐশ্বরিয়া নিজের সম্পর্কগুলিকে যে আগাগোড়াই গুরুত্ব দিয়েছেন, সে কথা কারও অজানা নয়। মা হিসেবে মেয়ে আরাধ্যাকে সব সময় আগলে রেখেছেন তিনি। যতটা পেরেছেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রেখেছেন তাকে। বিয়ের পর বচ্চন পরিবারে গিয়েও নাকি খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। করণ জোহরের অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শাশুড়ি জয়া বচ্চন।