সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খুলনায় রমজান উপলক্ষে খুলনায় সুলভ মুল্যে দুধ ও ডিম বিক্রি শুরু

রমজান উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) থেকে খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তর সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু করেছে।

খুলনা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই কর্মসূচির উদ্বোধন করেন।

মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রতিদিন ৬০ টাকা কেজি দরে দুধ ও প্রতিটি ডিম ১০ টাকায় বিক্রি কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মেয়র বলেন, উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ থাকে না।

খালেক আরও বলেছেন, দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

মেয়র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রণিসম্পদ অধিদপ্তরের এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে।

বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

—-ইউএনবি