সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরার শালিখা উপজেলায় সিএনজি চালিত যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৭ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার(২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাজামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকার মৃত কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার, নিতাই দে’র স্ত্রী নিলুফা রানী দে এবং নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্পা রানী দে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের মাগুরা ও যশোর হাসপাতালে ভর্তি করা হষেছে। নিহতদের সকলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা সদরের কামারপাড়া এলাকায় নাম যজ্ঞের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। তারা মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় যশোরমুখী একটি বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর মধু শিকদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আসার পর একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

—–ইউএনবি