সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

লালমনিরহাটের কালীগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার(৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৯১৩/৪ এস- এর কাছে এই ঘটনা ঘটে।

নিহত মুরুলী উত্তর বালাপাড়া এলাকার সুশীল গীদালে ছেলে। আর আহতরা হলেন- মিজানুর রহমান ও লিটন মিয়া।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে ৭৫- চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দলের ২-৩ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মুরুলীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিবাগত রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

—-ইউএনবি