সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে নিহত ৮, আহত ১২

এপি, পাকিস্তান :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং ১২ জন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আনোয়ার শাহজাদ জানান, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টির কারণে বাড়িঘর ধসে পড়েছে। এতে অনেকেই চাপা পড়েন।

তিনি বলেন, নিহতদের মধ্যে একই পরিবারের ৩ থেকে ৭ বছর বয়সী ভাইবোন রয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানে এ বছর শীতকালীন বৃষ্টিপাত বিলম্বিত হয়েছে, যা নভেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে শুরু হয়। পাকিস্তানে প্রতি বছর বর্ষা ও শীতকালীন বৃষ্টিপাত ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

চলতি মাসের শুরুর দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিজনিত ঘটনায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়।