সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় সিসিইউতে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে অক্সিজেনের মাত্রা (লেভেল) কমে গেছে, সঙ্গে আছে জ্বরও আছে ।

রোববার (৩১ মার্চ) বেলা ১টার কিছু সময় পর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ‘নিবিড় পর্যবেক্ষণে’ রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার রাত ১২টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হলে মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় আড়াই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ছোটভাই সাঈদ এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। ভর্তি করা হয় সিসিইউতে।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দির্ঘদিন থেকে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। সবশেষ ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। একদিন পর ১৪ মার্চ তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এছাড়া ৮ ফেব্রুয়ারি নিয়মিত চেক আপের জন্য এভারকেয়ারে যান তিনি।