সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।

রবিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল (৬৫) ওই উপজেলার ঊনিশবিঘী গ্রামের মুত তারিফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশাটি সোনামসজিদ থেকে কানসাটে যাচ্ছিল। কানসাট কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী রাকিবুল। এ সময় আহত হন আরও চারজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ট্রাক ও হেলপারকে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

—–ইউএনবি