সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে: মাউশি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, শিগগিরই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনা হবে। এ বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।

সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে শুক্রবার রাত ৮টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা ও অ্যাসাইনমেন্ট বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাউশি মহাপরিচালক বলেন, ‘শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। তবে আবারও যদি করোনা সংক্রমণ বৃদ্ধি পায় তবে পূর্বের ন্যায় অ্যাসাইমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন করা হবে।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন সভাপতিত্বে বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সকল সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজাররা সভায় উপস্থিত ছিলেন।