সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বরিশালে বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

মোটরসাইকেলে করে বরিশালে ঘুরতে এসে বাসচাপায় তিন বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং তাদের বন্ধু রাব্বি। তারা সবাই বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, আমরা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্ররা ছয়টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। সেতুতে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়।
প্রতক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটি ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন তিনজনকে মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

–ইউএনবি