সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

সাকিবকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করলেন কেকেআর

অনলাইন ডেস্ক :

আইপিএল খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোয়ারেন্টিন শেষে শনিবার আবুধাবিতে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। যা নিয়ে উচ্ছ্বসিত ফ্রাঞ্জাইজিটি। শনিবার কেকেআর তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সাকিবের ছবি সহকারে একটি পোস্ট করে। ক্যাপশনে বাংলায় লেখা, ‘সাকিবদা এসে গেছেন’। এর কিছুক্ষণ পরই ইন্সটা লাইভে যায় ফ্রাঞ্জাইজিটি। শুরুতেই সাকিবের ব্যাটিং অনুশীলন দেখানো হয়। রোববার সাকিবকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ করেছে কেকেআর। সেটিতে মূলত তার প্রথমদিনের অনুশীলন হাইলাইটস করা হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিব একাদশে থাকছেন কিনা, সেটি সময়ই বলে দেবে।