সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিএনপির সাবেক নেতা জেড এ খান মারা গেছেন

বিএনপির সাবেক নেতা মেজর জেনারেল (অব.) আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পারিবারিক সূত্র নিশ্চিত করেছে- বুধবার বেলা ১১টার দিকে গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেড এ খান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের আগে জেড এ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৪৪ সালের ১১ মে চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করা খান ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর বিএনপিতে যোগ দেন তিনি। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

—-ইউএনবি