সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইন্দোনেশিয়ায় বন্যা, ৩৪ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক :

পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৬ জন। রোববার (১২ মে) পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইলহাম ওহাব জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আগাম থেকে ১৬ ও তানাহ ডেটা থেকে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও ১৮ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

এদিকে আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৬০০ জন। তালেবান সরকারের শরণার্থী মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫৩ জনের মৃত্যুর কথা জানায়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল মন্ত্রণালয়টি।

মূলত আফগানিস্তান একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জাতিসংঘ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তার মধ্যে আফগানিস্তান অন্যতম। সূত্র: এএফপি