সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জাল ভোট দিতে গিয়ে রিকশাচালকের ১৫ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আবুল কালাম নামে এক রিকশাচালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে।

আবুল ওই ইউনিয়নের কুমার পাড়া এলাকায় মৃত জহির উদ্দিনের ছেলে।

থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আবুল কালাম একবার এসে ভোট দিয়ে আরও একবার ভোট দিতে আসলে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য ৩টি উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

—–ইউএনবি