সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অন্যের কাঁধে ভর দিয়ে ভোট দিতে এলেন ৮৭ বছর বয়সী বিবিজান

ননদ আইছন নেছার কাঁধে ভর করে ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন ৮৭ বছর বয়সী বিবিজান নেছা।

মঙ্গলবার (২১ মে) গাংনী উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

বিবিজান নেছা নওপাড়া গ্রামের হাজি কছিম উদ্দিনের স্ত্রী।

ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে বিবিজান নেছা বলেন, এটাই হয়তো জীবনের শেষ ভোট আমার। আগে পাড়ার লোকজনের সঙ্গে আনন্দ করতে করতে ভোট দিতে আসতাম। এখন অন্যের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে আসতে হয়।

তিনি আরও বলেন, নিজের শরীরের ক্ষমতা না থাকায় এবার ননদের কাঁধে ভর করে ভোট দিতে এসেছি। বাড়ির বেটা ছেইলি (স্বামী হাজি সাহেবকে) নাতি-নাতনিরা ভ্যানে করে নিয়ে এসে ভোট দিয়ে নিয়ে গেছে। আমি এসেছি ননদের সঙ্গে।

——-ইউএনবি