সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আনার হত্যায় ৮ দিনের রিমান্ডে আসামিরা

অনলাইন ডেস্ক :

সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলিস্তি রহমান।

এর আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এমপি আনোয়ারুল আজিমকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সাত্তার দুলাল। যে দেশের নাগরিক, সেদেশে বিচার হবে। তবে ভারতেও তদন্ত হবে।

আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিল না। আদালতে শুধু শিলাস্তি রহমান বলেছেন, আমাকে কেন অ্যারেস্ট করা হলো। আমি তো কিছু জানি না। বাকি ২ আসামি কোনো কথা বলেননি।

আদালত প্রত্যেককে ৮ দিন করে সতর্কতার সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।