সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বগুড়ায় হোটেলে নিয়ে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগে সেনাসদস্য আটক

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী ও এক বছর বয়সী ছেলেশিশুকে আবাসিক হোটেলে নিয়ে হত্যার অভিযোগে স্বামী সেনাসদস্য আজিজুল হককে আটক করা হয়েছে।

রবিবার (২ জুন) সকাল ১১টার দিকে উপজেলা শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি রুম থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

সেনা সদস্য অভিযুক্ত আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। তিনি জেলার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের হেউট নগর গ্রামের হামিদুল হকের ছেলে।

নিহতরা হলেন আশামনি (২০) ও আব্দুল্লাহ আল রাফি (১)।

শুভেচ্ছা হোটেলের ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, রবিবার (২ জুন) সকাল ১১টার দিকে হোটেল রুমের ভাড়া পরিশোধ করার সময় আজিজুল হকের সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় আমাদের সন্দেহ হয়। এরপর আমরা তাকে আটক করে পুলিশে খবর দেই।

পরে ওই রুম থেকে বস্তাবন্দী মাথাবিহীন রাফির লাশ ও বাথরুম থেকে আশা মনির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

আশা মনির ভাই মেহেদি হাসান জানান, তার বোনের সঙ্গে আজিজুল হকের দাম্পত্য কলহ ছিল। কলহের জের ধরে তার বোন ও ভাগ্নেকে খুন করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আশা মনিকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার ভাই।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজিজুল হককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অভিযুক্ত আজিজুল হক শিশুটিকে হত্যার পর শরীর থেকে মাথা আলাদা করে করতোয়া নদীতে ফেলে দিয়েছে বলে দাবি করে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

——ইউএনবি