সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেসির রেকর্ডের দিনে ড্র করলো মিয়ামি

অনলাইন ডেস্ক :

রোববার (২ জুন) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সেন্ট লুইস সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। একাদশে ছিলেন মেসি, সুয়ারেজ, আলবা ও বুসকেটরা। নিজেদের মাঠে পূর্ণ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে দুই দফায় পিছিয়ে পড়ে কামব্যাক করে মিয়ামি। তবে লুইস সুয়ারেজ একটি গোল করলেও তার আরেকটি আত্মঘাতী গোলের কারণে আর জয় পাওয়া হয়নি। মায়ামির হয়ে বাকি দুটি গোল করেন মেসি ও জর্দি আলবা।

এর আগে ম্যাচের পঞ্চদশ মিনিটে ক্রিস ডার্কিনের গোলে এগিয়ে যায় লুইস সিটি। ১০ মিনিট পর মায়ামিকে সমতায় ফেরান মেসি। আলবার বাড়ানো পাস ধরে বক্সের ভেতর থেকে জোরালো শটে আর্জেন্টাইন অধিনায়ক গোলটি করেন, গোল ও অ্যাসিস্ট দুটিই ছিল দেখার মতো। যা চলতি মৌসুমে মেসির ২৫তম গোল, আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম। এর আগে ২০১৬ সালে ১৬ ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা, মেসি সেই রেকর্ড ভাঙলেন ১২ ম্যাচে। ৪১ মিনিটে আবারও এগিয়ে যায় লুইস সিটি।

তবে বিরতির আগেই সমতায় ফেরান সুয়ারেজ। ম্যাচজুড়ে সাবেক তিন বার্সেলোনা তারকাই মূলত মায়ামিকে পথ দেখিয়েছেন। যদিও উরুগুইয়ান ফরোয়ার্ড ৬৮তম মিনিটে আত্মঘাতী গোল করে দলকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। সেই দফায় আর হারটা আসেনি আলবার কল্যাণে। শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মায়ামি মাঠ ছাড়ে।