সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুড়িগ্রামে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা বহনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দের দাবি করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) বিকাল ৩টার দিকে ফুলবাড়ী থানাধীন সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় নামক স্থান থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. মফিকুল ইসলাম (২৭) ওই ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী পুলিশের একটি দল পশ্চিম ফুলমতি গ্রামে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা জব্দসহ মফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

—–ইউএনবি