সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মাগুরায় ২ পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ আহত হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

সংঘর্ষ থামাতে এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় ২০টি বাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদার ও ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।’

ওসি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।’

—–ইউএনবি