সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চ্যাটজিপিটি বিভ্রাট, বিশ্বজুড়ে ভোগান্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি বিভ্রাটে বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।

অনলাইন পরিষেবা বিভ্রাট ট্র্যাক করার ওয়বসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ৩ হাজারের বেশি চ্যাটজিপিটি ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।

এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ওহে চ্যাটজিপিটি, তোমাকে বেছে নেওয়ার পর এভাবে ডাউন হয়ে যাবে আশা করিনি। দ্রুত ঠিক হও।’

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সমস্যাটি সম্পর্কে জেনে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতে তারা বলেছে, সমস্যা সমাধানে কাজ চলছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেছে। তবে এআই-চালিত পরিষেবাগুলোর ওপর ক্রমবর্ধমান নির্ভরতা এবং অফলাইনে চলে যাওয়ার কারণে যে সেবায় বিঘ্ন ঘটতে পারে, সে বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

——ইউএনবি