সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকসহ নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলায় বজ্রপাতে এক কৃষকসহ ৩ জন নিহত এবং ২ শিশু আহত হয়েছে।

নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার পোরজনা গ্রামের জয়নালের ছেলে কৃষক আব্দুস সালাম (৩৭), চৌহালী উপজেলার বেতিল চরের তারা মিযার ছেলে আল-আমিন হোসেন (২৮) ও আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, মঙ্গলবার বিকালে খেত থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আব্দুস সালাম।

এদিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার বিকালে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বেতিল চরের মাঠের মধ্যে এলাকার শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্করা ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ২ শিশু, ১ কিশোরসহ ৪ জনের শরীর ঝলসে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১ কিশোরসহ ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত বেতিল চরের ময়েন উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও বেলাল হোসেনের ছেলে মেহেদি হাসানকে (৮) ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

—–ইউএনবি