সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খুলনায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

খুলনার পাইকগাছায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শিববাটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন হচ্ছেন ভ্যানচালক ইসমাইল (৬০)। তবে মোটরসাইকেলের ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক এবং মোটরসাইকেলের ২ জন নিহত হন।

ওসি আরও বলেন, মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

—–ইউএনবি