সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার মো. হারুন-অর-রশীদ।

বুধবার (৫ জুন) দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে র‌্যাবের সাবেক ডিজি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন হারুন-অর-রশীদ।

গত ২৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

হারুন-অর-রশীদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডারের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শকসহ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আহমেদ আলীর ছেলে হারুন ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

—–ইউএনবি