সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনি জব্দ

সিলেটের সীমান্ত দিয়ে আসা ১৪টি ট্রাকবোঝাই ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে জেলার জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে এ চালানটি জব্দ করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।

তিনি বলেন, এসএমপি’র অভিযানে ১৪টি ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করা হয়। এসব ট্রাকে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।

তিনি আরও বলেন, অভিযানের সময় গাড়ি থেকে নেমে কারবারিরা দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।

—–ইউএনবি