সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় কমেছে ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমেছে।

বাজেট বক্তৃতায় বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ের অঙ্ক পুনর্বিন্যাস করে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকায় নামিয়ে আনেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যা ধরা হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

তবে এপ্রিল পর্যন্ত সার্বিক সরকারি ব্যয় বিবেচনায় তা ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়, যা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মূল বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ। উল্লেখ্য, মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

সংশোধিত বাজেটে মোট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭৯ হাজার ৭৯৩ কোটি টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।

—–ইউএনবি