সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বাস খাদে পড়ে নিহত ৯ তীর্থযাত্রী

অনলাইন ডেস্ক :

ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রী একটি বাস সন্ত্রাসী হামলার শিকারে হয়ে খাদে পড়ে অন্তত নয় তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। গত রোববার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তীর্থযাত্রীবাহী বাসটি শিব খোরি মন্দিরের দিকে যাত্রা করার সময় এই আক্রমণের শিকার হয়। সন্ত্রাসীরা বাসটিকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করলে তা বাসের চালকের গায়েও লাগে। সে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে গিয়ে পড়ে।

রিয়াসির জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ মহাজন এনডিটিভিকে বলেছেন, ‘নয়জন তীর্থযাত্রী নিহত হয়েছেন ও ৩৩ জন আহত হয়েছেন।’ রিইসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মোহিতা শার্মা বলেছেন, ‘প্রথমিক প্রতিবেদনে অনুমান করা হচ্ছে সন্ত্রাসীরা যাত্রীবাহী বাসটিতে গুলি ছোঁড়া শুরু করে.. গোলাগুলির কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও এর ফলে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ৩৩জন আহত হয়েছে। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। যাত্রী পরিচয় এখনও পাওয়া যায়নি। তারা এ এলাকার স্থায়ী না।’

পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজে পুলিশ, সেনাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ছিলেন। রাত ৮ টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়েছে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় যে সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তার প্রমাণ রবিবারের এ হামলাটি। কিন্তু প্রতিবেশী রাজৌরি ও পুঞ্চের তুলনায় রিয়াসি জেলা সন্ত্রাসী কার্যকলাপ থেকে প্রায় মুক্তই ছিলো এতোদিন। সূত্র : এনডিটিভি