সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজেন্ডার ডে ক্রো পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। গত রোববার বেলজিয়ামে জাতীয় নির্বাচন ও আঞ্চলিক নির্বাচনের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) নির্বাচনও হয়েছে। বেলজিয়ামের জাতীয় সংসদ ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে আলেকজেন্ডারের দল ওপেন ভিএলডি একটি বড় ধরনের নির্বাচনী ধাক্কা খেয়েছে। দলটি কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে পারেনি। তাই তিনি ১০ জুন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

গত রোববার এক সংক্ষিপ্ত বক্তব্যে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা একটি কঠিন সন্ধ্যা। আমরা হেরে গিয়েছি। এটা হওয়ার কথা ছিল না। আমি এ ফলাফল আশা করিনি। তাই এ ফলাফলের দায় আমি নিচ্ছি। আগামীকাল আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’ ৪৮ বছর বয়সী এ নেতা ব্রাসেলসে ঘোষণাটি দেওয়ার সময় তার চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। ডে ক্রো তার বক্তব্যে নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। সূত্র : সিনহুয়া, হিন্দুস্তান টাইমস