সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১০ জুন) উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর নিহত তিনজনই ওই ক্যাম্পের বাসিন্দা। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পে।

আহত রোহিঙ্গারা জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে রাতে যুবকদের তুলে নিয়ে যাচ্ছে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। তাদেরকে জিম্মি করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেটি ঠেকানোর জন্য সিআইসির পরামর্শে তারা প্রতিরাতে ক্যাম্পের ব্লকে ব্লকে পাহারা বসায়। প্রতিদিনের মতো রবিবার রাতেও বিভিন্ন গ্রুপে পাহারা দিচ্ছিলেন তারা। ওই সময় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদেরকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় গুলি চালিয়ে ও কুপিয়ে সাতজনকে জখম করে। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. আশিকুর রহমান বলেন, সকালে গুলিবিদ্ধ সাতজন রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে তিনজন মৃত। গুলি ও ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। কিন্তু সোমবারের ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।

—–ইউএনবি