সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মহারাষ্ট্রে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মহারাষ্ট্রের থানেতে একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১১ জুন) ভোরে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

অগ্নিকাণ্ডের একটি ভিডিওতে ওই গুদাম থেকে বিপুল পরিমাণ আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত নিয়েও কিছু নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বর্ণনায় স্থানীয় ভিওয়ান্ডি ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রমোদ কাকাড়ে বলেন, রাত তিনটার দিকে সারাভালি গ্রামে অবস্থিত ওই গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হবে।’

—–এএনআই