সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, নারী আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছুরি দিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ জুন) সকাল দিকে বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।

পরে হামলাকারী জান্নাতি আকতারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক জান্নাতি আকতারের বাড়ি সাদুল্লাপুর উপজেলার গয়েশপুর গ্রামে।

আহত চার শিক্ষার্থী হলেন- ষষ্ঠ শ্রেণির মোহনা, মিতু, সেতু ও রাবেয়া।

সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন সুভন বলেন, স্কুল চলাকালীন হঠাৎ জান্নাতি ক্লাসে ঢুকে পড়ে ছাত্রীদের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাত করতে থাকে। এতে আহত হয় চার শিক্ষার্থী।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম শফিক বলেন, হামলাকারী ওই নারী মানসিক রোগী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত শিক্ষার্থীরা সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসাধীন।

——ইউএনবি