সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

হত্যা মামলায় অভিনেতা দর্শন আটক

অনলাইন ডেস্ক :

হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহীশূরের ফার্মহাউজ থেকে দর্শনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য এ অভিনেতাকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘গত ৯ জুন কামাক্ষীপালয় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলার তদন্ত করতে গিয়ে কন্নড় সিনেমার একজন অভিনেতার (দর্শন) নাম উঠে এসেছে। যে ব্যক্তি খুন হয়েছেন তার নাম রেণুকা স্বামী, তার বয়স ৩৩ বছর।’

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রেণুকা স্বামীর হত্যা মামলার তদন্ত বড় পরিসরে করতে গিয়ে অভিনেতা দর্শনের নিরাপত্তারক্ষীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এনডিটিভির তথ্য অনুসারে, গত ৮ জুন হত্যা করা হয় বেণুকা স্বামীকে। ৯ জুন কামাক্ষীপালয়ার কাছের একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ দাবি করেছে, অভিনেতা দর্শন বেণুকার স্ত্রী পবিত্রা গৌড়াকে মেসেজ পাঠাতেন। ব্যক্তিগত জীবনে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন।

চলতি বছরের শুরুতে অভিযোগ উঠেছিল, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দর্শন। আর এ খবর জানার পর ভীষণভাবে চটেছিলেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী। ১৯৯৭ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে দর্শন থুগুদীপার। ২০০১ সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘ম্যাজেস্টিক’, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি।