সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

চাঁদপুরে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুর পুরানবাজারে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার মধুসূদন হাই স্কুল মাঠে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে ২ এলাকার যুবকদের মধ্যে সংঘর্ষের শুরু হয়। রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সংঘর্ষ চলে। ২ পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, সংঘর্ষে অন্তত আহত হয়েছে ১৫-১৬ জন।

নিহত আল আমীন (৩২) শহরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আ. মজিদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলমের নেতৃত্বে ঘটনাস্থলে যায় এবং ২০-২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে সব সঠিক তথ্য জানা যাবে।

—–ইউএনবি