সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সিলেটে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত

সিলেটের বিশ্বনাথে বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী সাহেবনগর পয়েন্টসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাইকাপন এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌসর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)

আহত লেগুনা চালক নাইম (১৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও কলকলি এলাকার ময়নুল হকের ছেলে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার জানান, সিলেটগামী লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক শিব্বির আহমেদ ও শাহিনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় হতাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

—–ইউএনবি