সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টানা বৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীতে ফের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা।আজ বৃহস্পতিবার সকালের ঢানা বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। জানা গেছে- নগরের জালালাবাদ আবাসিক এলাকা, উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুরসহ শহরের নিম্নাঞ্চলের এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি।গত সপ্তাহের পানি একটু নামার পরেই আজকের এই টানা বৃষ্টি আবারো নগরবাসীকে দূর্ভোগে ফেলে দিয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।

এসময় তিনি আরও জানান, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টার চেরাপুঞ্জির (৯টা থেকে ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমান ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।
এদিকে আগামী তিনদিন সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।

প্রসঙ্গত- সম্প্রতি ভারি বৃষ্টিতে নগরীর প্রায় শতাধিক এলাকা ডুবে যায়। ভোগান্তিতে পড়েন প্রায় ৬ থেকে ৭ হাজার পরিববার।