সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে ঈদযাত্রা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে যানবাহনের কিছুটা চাপ থাকলেও জট নেই। স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন বলে যাত্রীরা জানিয়েছেন।

কুমিল্লা দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে চৌদ্দগ্রামে পদুয়া পর্যন্ত কোথাও যানজট নেই বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এদিকে দাউদকান্দির গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, সুয়াগরঞ্জ, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, আমজাদের বাজার, চিওড়াসহ অন্যান্য বাসস্ট্যান্ডগুলোতে কিছুটা যানবাহনের চাপ থাকলেও যানজট নেই।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, যানবাহন নির্বিঘ্নে চলছে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে জেলা পুলিশও।

যাত্রী জানান, যানবাহন বেশি হওয়ায় কিছুটা ধীর গতিতে চলতে হচ্ছে। তবে, কুমিল্লায় আজ যানজট নেই।

—–ইউএনবি