সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পদ্মা সেতুতে ঘরমুখো মানুষের চাপ

ফাইল ছবি

ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়ায়। পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন তারা। সেতুর টোল প্লাজা ঘিরে শনিবার সকাল থেকেই ছিল লম্বা লাইন।

এদিকে, শনিবার সকালে জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু সরেজমিন পরিদর্শনে আসেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মঞ্জুর হোসন।

প্রাইভেটকার, জীপ, মাইক্রো, বাস-ট্রাক সব ধরনের যানবাহনই সেতু পারাপার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল।

ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বৃদ্ধির পর তা কমে আসে। তবে কখনও কখনও যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

সচিব মো. মঞ্জুর হোসন বলেন, শুক্রবার পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজার ৩৩টি যান পারাপার হয়। এর থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

এদিকে, পদ্মা সেতুতে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

—–ইউএনবি