সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মৌলভীবাজারের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ২ লাখ মানুষ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, শ্রীমঙ্গল ও সদর উপজেলার ৩৭ ইউনিয়নের ৪৩২টি গ্রাম বর্তমানে পানির নিচে।

বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। আঞ্চলিক সড়কের অনেক স্থানে পানি উঠেছে। ডুবে গেছে বাড়িঘর, ফসলের মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই আবার নিজের বাড়িঘর রক্ষায় সেচ্ছাশ্রমে বাঁধের ওপর বালির বস্তা ফেলছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় বিপৎসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, ধলাই নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং জুড়ী নদীর পানি বিপৎসীমার ২০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম জানান, বন্যা মোকাবিলায় জেলার মোট ৯৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে এগুলোতে ৫৭১টি পরিবারে আশ্রয় নিয়েছে।

—–ইউএনবি